শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদ আর নেই

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ বার

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের (৬৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্বজনেরা।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবের ২য় তলার শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর বলেন, আমার বাবা দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর। তাদের বাসা মধ্য বাড্ডা শাহবুদ্দিন মোড় এলাকায়। বাসা থেকে বাবা সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বের হয়েছিলেন। এরপর দুপুরে যান প্রেসক্লাবে। রাত ১২টা বেজে গেলেও তিনি বাসায় ফিরেননি। এরপর তারা তার বিভিন্ন সহকর্মীকে কল করে তাকে খুঁজতে থাকেন। কেউ তার সন্ধান দিতে পারছিলেন না। তবে অনেকেই বলেন, সোমবার বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাবে তারা তাকে দেখেছেন।
তাসভীর আরও বলেন, আজ সকাল ৭টার দিকে তাকে আবার খুঁজতে বের হই। প্রেসক্লাবে এক পর্যায়ে পিয়ন বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে নিচ দিয়ে উঁকি দিয়ে দেখে, ভিতরে কেউ একজন পড়ে আছে। তখন বাথরুমের দরজা ভেঙে তাকে ভিতরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আলী মামুদের স্ত্রী জেসমিন আরা জানান, ১২ বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা তার।

আলী মামুদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। ২ ছেলে ও ১ মেয়ের জনক তিনি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ