সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি পাহাড়ি ঢলে ঘরসহ পানিতে নিখোঁজ শেকলে বেঁঁধে রাখা যুবকের মরদেহ উদ্ধার ছাত্রীকে গায়ে হাত দেওয়ার অভিযোগে শিক্ষক অবরুদ্ধ, মাদ্রাসা বন্ধ ঘোষণা ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ বার

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের মো. রাশেদ খাঁন। এর আগে গতকাল তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেন। এরপর আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি।

যোগদানের পর মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। এবং বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে মো. রাশেদ খাঁনকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এসময় তিনি ঝিনাইদহ-৪ আসনের সব নেতাকর্মীকে মো. রাশেদ খাঁনকে সহযোগীতা করার জন্য অনুরোধ করেছেন।

এর আগে গণঅধিকারের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেন এ নেতা। পদত্যাগপত্রে রাশেদ লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।
তিনি লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ