সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি পাহাড়ি ঢলে ঘরসহ পানিতে নিখোঁজ শেকলে বেঁঁধে রাখা যুবকের মরদেহ উদ্ধার ছাত্রীকে গায়ে হাত দেওয়ার অভিযোগে শিক্ষক অবরুদ্ধ, মাদ্রাসা বন্ধ ঘোষণা

আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৭ বার

শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর আবারও হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে সংগঠনটির পক্ষ থেকে শাহবাগে পুনরায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

এর আগে তারেক রহমানের হাদির কবর জিয়ারতের কারণে সাময়িকভাবে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে তারা শাহবাগ এলাকা ছেড়ে যান।

তারও আগে হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘অনির্দিষ্টকালের জন্য’ শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। তিন দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের এ মুখপাত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ