বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক, তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই ইরান যুদ্ধের জন্য কংগ্রেসে বাড়তি অর্থ চাইলেন ট্রাম্প চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ প্রধানমন্ত্রী, কাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, দালিয়ানে বাণিজ্য-বিনিয়োগে জোর প্রধানমন্ত্রীর ১৭ বছর পর দেশ কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, জরুরি অবস্থা ঘোষণা

পর্যটকবাহী জাহাজ আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ড, নিহত ১

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩০ বার

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম‘দ্যা আটলান্টিক ক্রুজ’। বিষয়টি নিশ্চিত করেছেন সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)’র সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

আগুনে দগ্ধ হয়ে টেকনাফ নিবাসী নুর কামাল নামে জাহাজের একজন ক্রু মারা গেছে বলে জানা গেছে।

তিনি জানান, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠছিল। অল্পক্ষণ না যেতেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে। পরে জাহাজ থেকে ১৬ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে উঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসে। এরমাঝে এ অনাকাঙ্খিত ঘটনা অবলোকন করা হয়। জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে উঠেননি।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, ‘আগুনের সূত্রপাত জানতে কাজ চলমান রয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ