বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক, তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই ইরান যুদ্ধের জন্য কংগ্রেসে বাড়তি অর্থ চাইলেন ট্রাম্প চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ প্রধানমন্ত্রী, কাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, দালিয়ানে বাণিজ্য-বিনিয়োগে জোর প্রধানমন্ত্রীর ১৭ বছর পর দেশ কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, জরুরি অবস্থা ঘোষণা

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির সভাপতি মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় তার মাথা লক্ষ্য করে এই গুলি ছোড়া হয়।

এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
তিনি জানান, সোমবার (২২ ডিসেম্বর) একটু আগে মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোতালেবকে  দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তার কানে গুলি লেগেছে। পরবর্তীতে মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ