শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৯ বার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এখন স্থিতিশীল। উনার শারীরিক জটিলতাগুলো নিয়ন্ত্রণে আনার জন্য ডাক্তাররা তাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো সমন্বয় করছেন। প্রতিদিনই হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন। সেইসঙ্গে মায়ের চিকিৎসার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

দলীয় সূত্রমতে, দলীয় চেয়ারপারসনের অবস্থার অবনতি ঘটেনি। তবে, সবগুলো প্যারামিটার এখনও নিয়ন্ত্রণে আসেনি। একটির জটিলতা কমলে অন্যটির বেড়ে যায়। সেই অনুযায়ীই উনাকে ওষুধ দেয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ