শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

আজকের রাশিফল: ১০ ডিসেম্বর-২০২৫

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। আর্থিক ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হারানো বুকের ধন বুকে ফিরতে পারে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। লৌকিকতা পরিহার করুন। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। দ্বিচক্রযান বর্জনীয়। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালংকার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়বে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। পরিবারের কোনো বয়স্কলোকের শরীরে স্বাস্থ্য খারাপ হবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। বাড়ি গাড়ি ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। শত্রুরা পিছু হটবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেমীযুগলের জন্য মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা পিতামাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

অর্থ কড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিন। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলুন। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ